অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ব্যাংক এসোসিয়েশনের মুজিব জন্মজয়ন্তি পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২০ ভোর ০৪:৪৮

remove_red_eye

১১৩৫




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বুধবার সকালে র‌্যালী. অবস্থান, প্লেকার্ড প্রদশণ,  কেকে কেটে ও আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম উৎসব পালন করেছেন ব্যাংক এসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা। পরে  ব্যাংক স্টাফরা আলাদা আলাদাভাবেই কেক কেটে দিনটি উদযাপন করেন।  আলোচনায় অংশ নেন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফ জওদাদ কামরান আহমেদ, ওই ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক  মোঃ ইব্রাহিম খলিল, ইসলামী ব্যাংকের ম্যানেজার ( ভাইস প্রেসিডেন্ট) মোঃ ফিরোজ উদ্দিন, আল-আরাফাত ইসলামী ব্যাংকের ম্যানেজার  মোঃ আলী, মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার মাছুম ইকবাল, অগ্রণী ব্যাংক ম্যানেজার  পংকজ দেবনাথ, জনতা ব্যাংক ম্যানেজার মাসুদ রানা। এই প্রোগ্রামে কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ ব্যাংলা ব্যাংকসহ ভোলায় অবস্থিত সকল ব্যাংক অংশ নেয়।