বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৩ বিকাল ০৪:১৮
৪২৪
অনেক সময় আমাদের এমন হয় যে, গান হয়তো মনে পড়ছে তবে গানের কথা ঠিক মুখে আসছে না। এসময় সুর গুনগুন করে গাইলেও গানের কথা মনে করতে পারছেন না। আর কথা মনে না থাকায় সেটি ইউটিউবে খুঁজতেও পারছেন না। এবার এই সমস্যার সমাধান আনছে ইউটিউব।
টেক জায়ান্ট গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে যুক্ত হচ্ছে নতুন ফিচার। যেখানে আপনি গুনগুন করে সুর বাজালেও সেই গান খুঁজে দেবে ইউটিউব। কোনো ব্যবহারকারী কোনো গান গুনগুন করলে বা রেকর্ড করে শোনালেই সেই গানটি বের করে দেবে তারা।
আপাতত এই ফিচারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখা হচ্ছে। অর্থাৎ বিটা ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করছেন। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব ব্যবহার করেন। যারা আইওএস ব্যবহার করেন তারা এখনই এই সুবিধা পাবেন না বলেই জানা গিয়েছে। শিগগির ইউটিউব সব ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করবে।
ইউটিউবের ‘ভয়েস সার্চ’-এ গিয়ে নতুন গান খোঁজার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যে গানটি খোঁজা হচ্ছে তা গুনগুন করে বা রেকর্ড করে ফেলতে হবে। গান শনাক্তকরণের জন্য তিন সেকেন্ড বা তার বেশি সময় ধরে রেকর্ডিং ধরে রাখতে হবে।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, একবার গানটি শনাক্তকরণ হয়ে গেলে, ব্যবহারকারীকে ফলাফল দেখানো হবে। তার মধ্যে যেমন থাকতে পারে অফিসিয়াল মিউজিক কন্টেন্ট, তেমনই থাকতে পারে অন্য কোনো ব্যবহারকারীর তৈরি ভিডিও, বা শর্টসও।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত