অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার পাওয়ায় ভোলায় তপু ও সুমিকে সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২০ ভোর ০৪:৪৭

remove_red_eye

৭৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের যুব  প্রধান ও ইয়ূথ কমিশন মেম্বার আদিল হোসেন তপু ‘শ্রেষ্ঠ যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক’ পুরস্কারে ভূষিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও ভোলা ফজিলাতুন নেছা মহিলা কলেজের ক্যাডেট সার্জেন উম্মে সুমাইয়া সুমি ‘শ্রেষ্ঠ বিএনসিসি সেচ্ছাসেবক’ পুরস্কারে ভূষিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা যুব ইউনিট এই সংবর্ধনার আয়োজন করে। এ সময় আদিল হোসেন তপু ও উম্মে সুমাইয়া সুমি এই পুরস্কার পাওয়ায় সম্মানিত করায় তাকে “সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের সেক্রেটারী ও সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা সিপিপির উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউএলও মোঃ তরিকুল ইসলাম, মানবজমিনের জেলা  প্রতিনিধি ও ভোলা নিউজ ডট কমের সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, জিটিভি জেলা  প্রতিনিধি এম হেলাল উদ্দিন।
যুব সদস্য জান্নাতুল নেসা আইরিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম শাহরিয়ার জিলন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটের  প্রশিক্ষণ বিভাগের প্রধান মোঃ সাদ্দাম হোসেন, সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান ফাহাদ রাবিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিটের বন্ধুত্ব বিভাগের প্রধান বেনজীর ইসলাম ভাবনা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উপ প্রধান মোঃ সাবিক, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ্রধান নাইম ইসলাম, যুব সদস্য রহমান মীম, আবদুল্লাহ আল নোমান, সাহিদ হোসেন দিপু, ইমতিয়াজুর রহমান, গোপাল চন্দ্র দে, ভোলা কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা মোঃ সুমন, উপ দলনেতা মোঃ হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের যুব প্রধান ও ইয়ূথ কমিশন মেম্বার আদিল হোসেন তপু একজন মেধাবী, দক্ষ ও পরিশ্রমী সংগঠক। তিনি ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির একঝাক তরুণদের নিয়ে যে কোন দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ তার কাজের মূল্যায়ন হিসেবে সে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছে এটা ভোলা জেলা রেড ক্রিসেন্টের জন্য গর্বের বিষয়। এসময় বক্তারা আদিল হোসেন তপু ও উম্মে সুমাইয়া সুমির উত্তোরাত্তোর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...