অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৫৩ হাজার হেক্টর জমির আমন ধানের ক্ষতি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১২:৫০

remove_red_eye

১০৫১

 

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ৫৩ হাজার ৭৮৩ হেক্টর জমির আমন ধান আক্রান্ত হয়েছে। এছাড়া শীতকালীন সবজির ক্ষতি হয়েছে ৭৪২ হেক্টর। খেসারীর ডালের ক্ষতি হয়েছে ২১৮ হেক্টর। পেঁেপ ১২৫, কলা ১০৩ হেক্টর, ৫৪ হেক্টর জমির পান ও ৭ হেক্টর জমির আখের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বীনয় কৃষœ দেবনাথ জানান, জেলায় সবচে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। বর্তমানে মাঠে আমনের ধান পরিপক্ক হওয়ার কাছাকাছি ছিলো। চলতি নভেম্বরের শেষের দিকে কৃষকদের আমন ধান ঘরে তোলার কথা ছিলো। এ বছর জেলায় মোট ১ লাখ ৬৮ হাজার ৯২০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছিলো ১ লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর জমিতে।
তিনি আরো বলেন, নিচু এলাকার জমির ফসলগুলোতে মূলত বেশি ক্ষতি হয়েছে। মাঁচার ফসলের তেমন ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।