বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫৫
৩৮৪
সুরা মাউন কোরআনের ১০৭তম সুরা। সুরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৭টি রুকু ১টি। এ সুরায় পরকালে অবিশ্বাসী কাফের ও মুনাফিকদের কিছু মন্দ কাজ ও স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃত বিশ্বাসী মুসলমানদের কর্তব্য ওই সব মন্দ কাজ বেঁচে থাকা। মুসলমানদের জীবনাচার যেন কোনোভাবেই কাফের ও মুনাফিকদের সাথে না মিলে চায়।
সুরা মাউন
(১) তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে? (২) সে-ই পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, (৩) আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। (৪) অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, (৫) যারা নিজদের সালাতে অমনোযোগী, (৬) যারা লোক দেখানোর জন্য তা করে, (৭) এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোট খাট সাহায্য দানে বিরত থাকে।
৬টি শিক্ষা ও নির্দেশনা
১. পরকাল, হিসাব ও প্রতিদানে বিশ্বাস মুসলমানদের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাস, পরকালে অবিশ্বাসী হয়ে কেউ মুমিন হতে পারে না। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য।
২. মানুষের অন্তর হিসাব ও প্রতিদানের বিশ্বাসশূন্য হলে সে অন্যায় ও পাপাচারে জড়িয়ে পড়ে, তার মধ্যে রূঢ়তা, কৃপণতা ও অন্যান্য খারাপ স্বভাব দেখা দেয়।
৩. এতিমদের সম্পদ আত্মসাৎ করা, তাদেরকে তাদের অধিকার বঞ্চিত করা গর্হিত পাপ। কুরআনের আরেক আয়াতে এতিমের সম্পদ আত্মসাৎকে আগুন খাওয়ার সাথে তুলনা করে আল্লাহ বলেছেন,
اِنَّ الَّذِیۡنَ یَاۡکُلُوۡنَ اَمۡوَالَ الۡیَتٰمٰی ظُلۡمًا اِنَّمَا یَاۡکُلُوۡنَ فِیۡ بُطُوۡنِهِمۡ نَارًا وَ سَیَصۡلَوۡنَ سَعِیۡرًا
যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো নিজেদের পেটে আগুনই ঢোকায়, অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। (সুরা নিসা: ১০)
এতিমরা অসহায় হয়ে পড়লে তাদের পাশে দাঁড়ানো, যথাসাধ্য সাহায্য করা সামর্থ্যবানদের কর্তব্য।
৪. সামর্থ্য অনুযায়ী নিজে দরিদ্র ও অভাবীদের সাহায্য করা, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, অন্যদেরও দান ও সৎকাজে উৎসাহিত করা মুসলমানদের উত্তম বৈশিষ্ট্য ও কর্তব্য।
৫. যারা নামাজে অবহেলা করে, লোক দেখানো ইবাদত করে, তাদের সাবধান করা হয়েছে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য।
৬. সমাজবদ্ধ জীবনে আমরা একে-অপরের মুখাপেক্ষী। মুমিনের বৈশিষ্ট্য হলো তারা মানুষের যে কোনো প্রয়োজনে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করে। যেমন কোনো প্রতিবেশী ছোট খাট গৃহস্থালি সামগ্রী ধার নিতে এলে তাকে ফিরিয়ে দেয় না। মুনাফিকদের অন্তর হয় সংকীর্ণ, তারা মানুষকে এ রকম ছোটখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে।
সুত্র জাগো
চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ
লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি
চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ
ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা
মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার
মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক