অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানের চরপাতা ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৩ রাত ০৯:১৩

remove_red_eye

৪২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা বাইতুল ফালাহ্ আমিল মাদ্রাসা হলরুমে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাতা বাইতুল ফালাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন, প্রভাষক মোঃ মাহাবুব আলম, সিনিয়র সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান, মো: কামাল উদ্দিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকাকসহ প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন তার স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয়, নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরেন । এছাড়াও সমাবেশে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন, পদ্মাসেতু, মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন ধরণের মেঘাপ্রকল্প নিয়ে আলোচনা করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...