অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল আল নাসর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

৪৯৪

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসর। গতকাল সৌদি আরবের রিয়াদে দুবাইয়ের শাবাব আল আহলির বিপক্ষে অনুষ্ঠিত প্লে অফের ইনজুরি টাইমে জয় নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
মর্সুল পার্কে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় পায় নাসর। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় তারকা এন্ডারসন টালিসকা। অপরদিকে শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে নাসরের হয়ে সমতাসুচক রোমঞ্চকর গোলটি করেছেন সুলতান আল ঘানাম। ম্যাচের ইনজুরি টাইমে ক্রোয়েশিয় আন্তর্জাতিক মার্সেলো ব্রজোভিচ গোল করে নাসরের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন। 
এই জয়ে গত মৌসুমের সৌদি ঘরোয়া লিগে রানারআপ হওয়া রোনাল্ডোর ক্লাব আল নাসর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী মাসে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে অভিষিক্ত হবেন ৫ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রোনাল্ডো। 
ম্যাচের ১১ মিনিটে গোল করে নাসরকে এগিয়ে দেন টালিসকা। ব্রজোভিচের কর্নারের ক্রসের বল দর্শনীয় হেডে জালে জড়ান তিনি। তবে সাত মিনিট পরেই সংযুক্ত আরব আমিরাতের চ্যাম্পিয়ন শাবাব আল আহলিকে সমতায় ফিরিয়ে আনেন ইয়াহিয়া আল ঘাসানি। প্রতিআক্রমন থেকে লক্ষ্যভেদ করে দুবাইয়ের দলকে সমতায় ফিরিয়ে আনেন তিনি।
ম্যাচের প্রথমার্ধের শেষে হতাশা ব্যক্ত করেন ৩৮ বছর বয়সী পর্তুগাল সুপারস্টার রোনাল্ডো। নাসরের ওই অধিনায়কের দাবী প্রথমার্ধে অন্তত দুটি পেনাল্টি পায়নি তার দল।
বিরতি থেকে ফেরার মাত্র এক মিনিট পর ফের গোল করে দুবাইয়ের দলকে এগিয়ে দেন ঘাসানি। সতীর্থ নাওয়াফ আল আকিদির ফ্লিক থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন তিনি। এতে ২-১ গোলে পিছিয়ে পড়ে আল নাসর। 
তবে নিয়মিত ৯০ মিনিট পুর্ন হবার মাত্র ২ মিনিট আগে ঘানাম গোল করে সমতায় ফিরিয়ে আনেন নাসরকে। এরপর ৭ মিনিটের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পোস্টের একেবারেই সামনে থেকে গোল করে নাসরকে এগিয়ে দেন টালিসকা। সপ্তম মিনিটে ব্রজোভিচের গোলের ফলে বড় জয় নিশ্চিত করে মাঠে ছাড়ে নাসর। 

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...