অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইনজুরি আক্রান্ত এবাদতের পরিবর্তে এশিয়া কাপের দলে সাকিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৪৭৭

হাঁটুর ইনজুুরির কারণে পাকিস্তান ও শ্রীলংকার মাটিতে আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। তার জায়গায় নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন পেসার সাকিব। 
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েন ২৯ বছর বয়সী এবাদত। এশিয়া কাপের আগে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। 
এবাদতের ইনজুরি নিয়ে আজ বিসিবির প্রধান চিকিৎসক ডা: দেবাশিষ চৌধুরী বলেন, ‘ইনজুরির পর ছয় সপ্তাহ পুনর্বাসনে ছিলেন এবাদত। এ সময় বেশ কয়েকবার তার এমআরআই করানো হয় এবং সেসব রিপোর্ট বলছে, এসিএলে চোট নিয়ে এখনো দু:শ্চিন্তার জায়গা আছে। এজন্য এশিয়া কাপে খেলা হচ্ছে না এবাদতের।’
তিনি আরও বলেন, ‘আগামী অক্টোবরে বাংলাদেশ দলের জন্য পরবর্তী বড় ইভেন্ট হলো আইসিসি বিশ্বকাপ। তার আগে এবাদতকে পূর্ণ ফিটনেস ও খেলায় ফেরাতে সব রকম চিকিৎসার ব্যবস্থা করতে প্রতিজ্ঞাবদ্ধ বিসিবি। চিকিৎসা ও পরামর্শের জন্য দেশের বাইরে যাওয়ার ব্যাপারটিও এর মধ্যে রয়েছে।’
লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী সাকিব। সদ্য সমাপ্ত এসিসি ইমার্জিং এশিয়া কাপে তিন ম্যাচে ৯ উইকেট নেন তিনি। 
সাকিবের অন্তর্ভুক্তিতে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ জয়ী দলের পাঁচজন খেলোয়াড় এখন বাংলাদেশ দলে। অন্য চারজন হলেন- তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, শামিম পাটোয়ারী এবং তানজিদ হাসান তামিম। 
এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি, নাইম শেখ, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...