অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

২১ আগষ্ট গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক জিয়া : এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৪২৩

এম, নুরুন্নবী, তজুমদ্দিন : একুশ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল ততকালীন  বিএনপি-জামাত জোট সরকার। ২১ আগষ্টের এই গ্রেনেড হামলার মুল মাষ্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। বিএনপি জামাত জঙ্গিগোষ্ঠীর গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন প্রায় ৫ শতাধিক। আহতদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দেহে স্পিলিন্টার নিয়ে বর্তমানে দুর্বিষহ জীবন-যাপন করছেন।
২১ আগষ্ট সোমবার  বিকাল ৫ টায় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আর বলেন, তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের জঙ্গিরা। গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহম্মেদ  সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...