দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ রাত ০৯:৫৩
৩৭৯
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে দুই ভাইর জমি সংক্রান্ত বিরোধের জেরে জমি দখলে নিতে বড় ছেলে রকিবুল হাসান রিয়াজ তার বাবা রফিকুল ইসলাম (৭৫) কে অন্য নারীর সাথে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাধা দেওয়ায় পিতা রফিকুল ইসলাম ও বড় ছেলে রকিবুল হাসান রিয়াজ মিলে স্ত্রী শামসুন নাহার ও ছোট ছেলে সৌদি প্রবাসী ফেরত শারীরিক প্রতিবন্ধী রাকিব হোসেনকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত রাকিব রবিবার সাংবাদিকদের বলেন, হাসপাতালে মাকে রেখে ফেরার পথে রাতে শমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখোষধারী দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার হাত-পা বেঁধে বস্তাবন্দী করে হামলা করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। রাকিবের মা বলেন, জমিজমা নিয়ে বড় ভাইর সাথে রাকিবের বিরোধ রয়েছে। মূলত রাকিবের জমি দখলে নিতে আমার বড় ছেলে তার বাবাকে অন্য নারীর সাথে বিয়ে দেন। এরপর আমার ছোট ছেলেকে সন্ত্রাসী দিয়ে হামলা করে। এঘটনায় সুষ্ঠ বিচার দাবি করেন তিনি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল বলেন, ৯৯৯ কল পেয়ে রাকিবকে উদ্ধার করা হয় । এ ঘটনায় রাকিবের মা বাদি হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ তার স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত