বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮
৪৩৫
দুই ব্যাটার উইল ইয়ং ও মার্ক চাপম্যানের জোড়া হাফ-সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৩২ রানে হারিয়েছে আরব আমিরাতকে। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ১৯ রানে জিতেছিলো নিউজিল্যান্ড। পরেরটি ৭ উইকেটে জিতে ইতিহাস গড়ে সিরিজে সমতা এনেছিলো আরব আমিরাত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। ওপেনারদের ব্যর্থতায় ৩৫ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। চ্যাড বোয়েস ৯ ও টিম সেইফার্ট ১৩ রানে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন ইয়ং ও চাপম্যান। এতে ১০ ওভারে ২ উইকেটে ৬৮ রান পায় নিউজিল্যান্ড।
৪০ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পাওয়া ইয়ং নিজের ইনিংসটি বড় করতে পারেননি। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৫৬ রান করে আউট হন তিনি।
ইয়ং ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন চাপম্যান। ৩০ বলে টি-টোয়েন্টিতে সপ্তম অর্ধশতক পূর্ণ করেই থামেন চাপম্যান। ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন তিনি। ইয়ং-চাপম্যান দু’জনই শিকার হন আমিরাত পেসার জুনায়েদ সিদ্দিকির।
শেষদিকে ডিন ফক্সক্রফটের ১০ ও মিচেল স্যান্টনারের ১১ বলে অপরাজিত ২০ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। আমিরাতের জুনায়েদ ৩ উইকেট নেন।
জবাবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই খাদের কিনারায় পড়ে যায় আরব আমিরাত। এ অবস্থায় দলের হাল ধরেন বাসিল হামিদ ও আয়ান আফজাল খান। নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা।
কিন্তু ষষ্ঠ উইকেটে ৫৭ বলে ৬৮ রান তুলেও আরব আমিরাতকে লড়াইয়ে রাখতে পারেননি বাসিল ও আফজাল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ম্যাচ হারে আরব আমিরাত।
৪টি চার ও ১টি ছক্কায় আফজাল ৩৬ বলে ৪২ রান করে আউট হন। ২৮ বলে ২৪ রান নিয়ে অপরাজিত থাকেন বাসিল। নিউজিল্যান্ডের বেন লিষ্টার ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইয়ং। সিরিজ সেরা হন চাপম্যান।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত