অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

জাতির পিতা সমাধিতে ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের শ্রদ্ধা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩২০

শোকাবহ আগস্টের ২০ তম দিনে  আজ স্বাধীন
বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হযেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১ টায় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ  বঙ্গবন্ধুর  সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে  বিনম্র শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায়  বিশেষ দেয়া ও  মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্য।
এরপর সংগঠনের নেতৃবৃন্দ  বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমুল হক সরকার,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের  মধ্যে  মুজিবুর রহমান চৌধুরী, জহুরুল ইসলাম, মো. আইনুল হক, শামসুল আলম সেতু,  নির্মল বর্মন, সালমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের হত্যাকান্ডে  জড়িতনেপথ্য কুশলীবদের বিচারে তদন্ত কমিশন গঠনের দাবি জানান নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...