অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


ভোলায় শ্রদ্ধা ভালাবাসায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:৩৪

remove_red_eye

৭৮৩




বাংলার কণ্ঠ প্রতিবেদক : নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলা প্রশাসন ও ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১০ টায়  ভোলা বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও  দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্মা নিবেদন করেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ সাফিয়া খাতুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় ভোলা থিয়েটারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে ভোলার আকাশে বর্ণিল আতোসবাজি ফুটানো হয়। এর আগে সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভোলা প্রেসক্লাব, ভোলা সরকারি কলেজ, নাজিউর রহমান কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি শায়িত্বশাসিত প্রতিষ্ঠান পুস্পমাল্য দিয়ে শ্রদ্মা জানান। পরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভোলা কৃষি ব্যাংকের পক্ষ থেকে জাতির পিতার জন্ম শত বার্ষিকী উপলক্ষে ১৫ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়। ভোলা পৌর সভায় দোয়া মুনাজাত ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন করা হয়। জেলা পরিষদ চত্বরেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্মা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম খান ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অন্যদিকে ভোলার দৌলতখান আবু আবদুল্লাহ সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মুজিব কর্নার উদ্বোধন করেন। দৌলতখান আবু আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ স ম ফারুকের সভাপতিত্বে  আলোচনা সভায়  এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ প্রমুখ।
অন্যদিকে মুজিব বর্ষ উপলক্ষে শহরের জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভবনে আলোক সজ্জা করেছে।





ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...