বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:০৮
৯১৮
মেহেদি হাসান নাহিদ,মনপুরা : মনপুরায় মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে একশতটি ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গুচ্ছগ্রাম ও চরফৈজুদ্দিন হাজিরহাট গুচ্ছ গ্রামের নবনির্মিত একশতটি ঘর গৃহহীনদের মাঝে বিতরণের কার্যক্রম ও চাবি হস্তান্তর করা হয়েছে।মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাজির হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরী, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন, সাংবাদিক মোঃ আমির হোসেন হাওলাদার। এই সময় নবনির্মিত ২টি গুচ্ছ গ্রামের প্রকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত