বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সকাল ০৯:৫২
৪০২
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদতবার্ষিকীতে শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে শাহাদতবরণকারীদের স্মরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পাশাপাশি বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা আ’লীগ, ভোলা পলিটেকনিক, সরকারি আব্দুল জাব্বার কলেজ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ওজোপাডিকো নানা আয়োজনে দিবসটি পালন করে।
সকালে উপজেলা চত্বরে প্রথমে সংসদ সদস্য আলী আজম মুকুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি। আরও বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি মো. মনির হোসেন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা আ‘লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠান শেষে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল শোক র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোক র্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
এছাড়া বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজে বৃক্ষরোপন, আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ নানা কর্মসূচির মাধ্যমে শোক জাতিয় শোক দিবস উদ্যাপন করে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত