অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৯৩

বলিউড তারকা অক্ষয় কুমার এতদিন ভারতের নাগরিক ছিলেন না। এবার সে দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন এ খ্যাতিমান নায়ক। আজ (১৫ আগস্ট) টুইটে এমন সুখবর ভাগ করে নিলেন অভিনেতা।

অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী একজন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। সে ক্ষেত্রে শোনা যায়, অনেক অভিনেতাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। কিন্তু স্বাধীনতা দিবসে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন নায়ক।

এ বিষয়ে অক্ষয় কুমার টুইটে লেখেন, ‘মন এবং নাগরিকত্ব— দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’অক্ষয় সেই ছবিও সবার সঙ্গে শেয়ার করেছেন।

২০১৯ সালে অভিনেতা জনসমক্ষে কথা দিয়েছিলেন যে খুব শিগগিরই তিনি বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তিনি আবেদন করেও ছিলেন তাই। কিন্তু তারপর করোনা পরিস্থিতি তৈরি হয়। পুরো ভারতে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে তার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যায়। অবশেষে অক্ষয় চার বছর পর পেলেন ভারতীয় নাগরিকত্ব। এতে ভীষণ খুশি অক্ষয় কুমার।

অক্ষয়সহ একাধিক তারকার বিদেশি নাগরিকত্ব আছে। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কইফসহ আরও অনেকেই।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘ওএমজি-২’। সিনেমাটিকে কেন্দ্র করে মুক্তির আগে বিস্তর বিতর্কও হয়েছিল। যদিও এটিপ্রেক্ষাগৃহে আসার পর দর্শকের প্রতিক্রিয়া অনেকটাই ভালো।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...