অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দেশে আরও ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৫১২

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৩৮ জন ঢাকা মহানগর, ২ জন সিরাজগঞ্জ, ১ জন জয়পুরহাট এবং ২ জন সিলেট জেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৪০ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৬ জনে অপরিবর্তিত রয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২০৫৭ টি নমুনা সংগ্রহ ও ২০৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১২ হাজার ১৮২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

সুত্র বাসস