অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলাসহ সারা দেশে হাম রুবেলা টিকাদান কর্মসূচী স্থগিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২০ রাত ০৩:১৩

remove_red_eye

৮০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলা জেলায় ৫ লাখ ৪৮ হাজার ২৮৭ জন শিশুকে  হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা দান কর্মসূচি ঘোষনা করা হলেও করোনা ভাইরাস জনিত উদ্ভ‚ত পরিস্থিতিতে ভোলাসহ সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী শেখ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৯ মাস থেকে ১০ বছরের নিচে শিশুকে এক ডোজ এমআর টিকা দেয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে ক্যা¤েপইন স্থগিত করা হয়।

এর আগে সোমবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী আগামী ১৮ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা দান কর্মসূচি ঘোষনা করেন।

তিনি জানান, এর মধ্যে সদর উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৫৪৭ জন শিশু, দৌলতখানে ৫১ হাজার ২০৬, বোরহানউদ্দিনে ৬৬ হাজার ৫৩৭, লালমোহনে ৭৭ হাজার ৮৫০, চরফ্যাসনে ১ লাখ ৪৫ হাজার ৩৬৯ ও মনপুরা উপজেলায় ২৭ হাজার ৫৩৫ জন শিশু রয়েছে। এছাড়া ভোলা পৌরসভায় ১৩ হাজার ৫০০, লালমোহন পৌরসভায় ৬ হাজার ৯০০ এবং চরফ্যাসন পৌরসভায় ১১ হাজার ৯৭০ জন শিশুকে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন আরো বলেন, মোট টিকাদান কেন্দ্র রয়েছে ১ হাজার ৭৪০টি। প্রতি কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩জন সেচ্ছাসেবক কাজ করবে। এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যানার , পোষ্টার, লিফলেটসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সর্ব শেষ রাত পৌনে ৯ টায় করোনা ভাইরাস জনিত উদ্ভ‚ত পরিস্থিতিতে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করার বিষয় সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী নিশ্চিত করেন।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...