বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৩
৩১২
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুরে লিকেজ থেকে ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে জমা গ্যাসে বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
তাদের মধ্যে দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা৷
শনিবার রাত আনুমানিক ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষী নিবাস নামে আবাসিক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ৷
তিনি বলেন, ‘ফ্ল্যাটের ভেতরে জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দু’টোই রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে৷’
‘ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটিতে বিস্ফোরণের সূত্রপাত৷ বিস্ফোরণে ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে পড়েছে ৷ পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের একটি টিনসেড ঘরের উপর গিয়ে পড়ে ওই ঘরে কেউ না থাকায় কেউ হতাহত হননি৷ বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ফ্ল্যাটেরও দরজা, দেয়াল ভেঙে গেছে, আসবাবপত্র পড়ে গেছে৷’
এ ঘটনায় আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান ও আবুল কালাম (৬০)৷ আহত আরেকজনের নাম পাওয়া যায়নি৷
দগ্ধ সবুজের মামা খলিল শিকদার বলেন, তার ভাগ্নে সবুজ ও সবুজের হোসিয়ারি কারখানার শ্রমিক রানা, বিথী ও তাদের শিশু সন্তান ওই ফ্ল্যাটটিতে থাকতেন৷ দগ্ধ অবস্থায় তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় নেয়া হয়।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত