বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৩ বিকাল ০৪:৪৬
৩৬৬
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড ভঙ্গকারী বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে দুর্যোগ আঘাত হেনেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার ‘সিসিটিভি’ জানিয়েছে, ‘১০ আগস্ট পর্যন্ত হেবেই প্রদেশে দুর্যোগের কারণে ২৯ জন মারা গেছে। যার মধ্যে ছয়জন আগে নিখোঁজ ছিল। এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে।’
কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে বলেছে, বেইজিংয়ে গত মাসের শেষের দিকে ভয়াবহ বৃষ্টি, ঝড় ও বন্যার ফলে অন্তত ৩৩ জন মারা গেছে। যার মধ্যে দু’জন উদ্ধারকর্মীও রয়েছে।
এবং গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বুধবার যখন এএফপি সংবাদদাতা পরিদর্শন করেছিল তখন রাজধানীর সীমান্তবর্তী হেবেইয়ের কিছু অংশের রাস্তাগুলো কাদামাখা ছিল।
স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধ জিনিসপত্র পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিষ্কার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা এবং দীর্ঘায়িত তাবদাহের কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে, ঘটনাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে আরও বাড়িয়ে তুলছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত