অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩১

remove_red_eye

৪০১

লালমোহন  প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার বিকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রোগীদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানেই দেশের জনগণের শান্তি। এ জন্য আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এরআগে, বুধবার সকালে লালমোহন উপজেলার ২৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বসতঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...