অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে মুজিবর্ষের ঘর পাচ্ছেন আরো ৫৫ পরিবার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:২৩

remove_red_eye

৬৩৯

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ আরও ৫১ টি  ঘর প্রদান করবেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য নিশ্চিত করেন। লিখিত বক্তব্যে ইউএনও নওরীন হক জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (৯ আগস্ট) ৪র্থ পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের ঘরসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও লিংকের এর মাধ্যমে যুক্ত থাকবে। গণভবন হতে অনুষ্ঠানটি সকাল সোয়া ৯ টায় শুরু হবে। ৪র্থ পর্যায়ে ১০৬ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। যার মধ্যে কুতুবা ইউনিয়নের ছাগলা খাস জমিতে ০৪টি, পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৫২টি, হাসাননগর ইউনিয়নের (খাস মহল বাজার সংলগ্ন) হাসাননগর মৌজায় ক্রয়কৃত জমিতে ১৪টি এবং টবগী ইউনিয়নের দালালপুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৩৬টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫৫ টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর মৌজায় ১৫ টি, টবগী ইউনিয়নের দালালপুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৩৬টি ঘর নির্মাণ করা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রদত্ত নমুনা মোতাবেক কবুলিয়ত দলিল সম্পাদন, নামজারি সম্পন্ন ও গৃহ প্রদানের সার্টিফিকেট প্রস্তুত করা হয়েছে। প্রকল্প এলাকায় সুপেয় পানি ও বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে উপকারভোগীগণ এবং পরবর্তীতে তাদের ওয়ারিশগণ ০২ (দুই) শতাংশ জমিসহ গৃহের মালিকানা লাভ করবেন। উল্লেখ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রথম থাপে উপজেলার কুতুবা,কাচিয়া, সাঁচরা ও টবগী ইউনিয়নের ২৩৭ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...