বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০৮
৪০৮
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক নগরীর একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। সেখানে হামলার এক দিন পর উদ্ধারকর্মীরা ভবনটির ধ্বংসস্তুপের মধ্যে সাঁড়াশি অভিযান চালায়। খবর এএফপি’র।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে পোকরোভস্কের অবস্থান। মস্কো বলেছে, সেখানে তারা একটি এলাকা দখল করে নিয়েছে এবং ইউক্রেন বাহিনীর হামলা প্রতিহত করেছে।
দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, সেখানে সোমবার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন আবাসিক ভবন, একটি হোটেল, ক্যাটারিং সেন্টার, দোকান এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ৪০ মিনিটের ব্যবধানে এই দুই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ঘটনাস্থলে থাকা এএফপি’র সংবাদদাতারা উদ্ধারকর্মীদের পাঁচতলা বিশিষ্ট ভবনের ধ্বংসস্তুপ থেকে জীবিতদের বের করে আনতে এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেন।
ইউক্রেনের আভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী ইগর ক্লাইমেনকোর বলেন, সেখানে রাশিয়ার হামলায় সাতজন মারা গেছে এবং দুই শিশুসহ ৬৭ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে দোনেৎস্ক অঞ্চলের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় দ্বিতীয় একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধের আগে নগরীটির জনসংখ্যা ছিল ৬০ হাজার।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত