তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ রাত ০৯:৪৯
৪২২
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা তজুমদ্দিনে ৭ই আগস্ট তজুমদ্দিন উপজেলা পর্যায়ে দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মাঠে তজুমদ্দিন প্রশাসন ও তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিস আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন এবং পরবর্তী বিকেল ৫টায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ৪টি এবং বঙ্গমাতা গোল্ডকাপে ৪টি দল অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপে শম্ভুপুর ইউনিয়ন একাদশ চাঁদপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে চাঁদপুর ইউনিয়ন একাদশ ২-০ গোলে শম্ভুপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার আঃমান্নান,তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম সহিদুল্যাহ কিরণ, মহিলা আওয়ামীলীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, শম্ভুপুর চেয়ারম্যান রাসেল মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক আঃ রহমান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, কৃষকলীগ সাধারণ সম্পাদক পারভেজ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা সহ প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত