অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জাতীয় নাট্যশালা ‘বঙ্গমাতা’ সিনেমার প্রিমিয়ার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৪৯৪

শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মাতা গৌতম কৈরী নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার করা হবে।

রোববার (৬ আগস্ট) রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যেতিকা জ্যেতি। সিনেমাটির ‘বঙ্গমাতা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম কৈরী।

নির্মাতা গৌতম কৈরী বলেন, বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তার অবদান বরাবরই অলক্ষ্যে থেকে গেছে। তবে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মিত হলো।

চলতি আগস্ট মাসে দেশব্যাপী চলচ্চিত্রটির প্রদর্শনী হতে যাচ্ছে বলেও জানান গৌতম কৈরী।

‘বঙ্গমাতা’ সিনেমায় শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী অধ্যয়ন দৃশ্য। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, লাবণ্য চৌধুরী, শোভন দাশ, খোরশেদ বাহার, মেঘলা সুহাসিনি টুপুর, অদিতি, খলিলুর রহমান কাবেরী ও মাহবুবুর রহমান।

‘বঙ্গমাতা’র চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুাস্তাফা। সম্পাদনা করেছেন সিমিত রায় অন্তর।

শেখ রাজিবুল ইসলাম রাজু রাজ ছিলেন চিত্রগ্রহণে। আর সংগীত পরিচালনায় মীর মাসুম। সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তন্বী সাহা প্রকৃতি।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...