বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০২
৪৬৫
শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মাতা গৌতম কৈরী নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার করা হবে।
রোববার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যেতিকা জ্যেতি। সিনেমাটির ‘বঙ্গমাতা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম কৈরী।
নির্মাতা গৌতম কৈরী বলেন, বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তার অবদান বরাবরই অলক্ষ্যে থেকে গেছে। তবে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মিত হলো।
চলতি আগস্ট মাসে দেশব্যাপী চলচ্চিত্রটির প্রদর্শনী হতে যাচ্ছে বলেও জানান গৌতম কৈরী।
‘বঙ্গমাতা’ সিনেমায় শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী অধ্যয়ন দৃশ্য। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, লাবণ্য চৌধুরী, শোভন দাশ, খোরশেদ বাহার, মেঘলা সুহাসিনি টুপুর, অদিতি, খলিলুর রহমান কাবেরী ও মাহবুবুর রহমান।
‘বঙ্গমাতা’র চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুাস্তাফা। সম্পাদনা করেছেন সিমিত রায় অন্তর।
শেখ রাজিবুল ইসলাম রাজু রাজ ছিলেন চিত্রগ্রহণে। আর সংগীত পরিচালনায় মীর মাসুম। সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তন্বী সাহা প্রকৃতি।
সুত্র জাগো
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত