অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে সোমবার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:১১

remove_red_eye

৩৭২

দেখতে দেখতে এগিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হয়নি এখনো। তবে ক্যালেন্ডারের পাতা উল্টে হিসাব করলে বিশ্বকাপ ক্রিকেট শুরুর বাকি মাত্র ৫৯ দিন।

চারদিকে সাজ সাজ রব। কম বেশি সবগুলো দলই বিশ্বকাপ সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান) বিশ্বকাপ শুরুর পাঁচ সপ্তাহ আগে চলতি মাসের একদম দিক থেকে পাকিস্তান আর শ্রীলঙ্কায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি শুরু হবে আগামী পরশু (৮ আগস্ট) থেকে।

এই যখন অবস্থা তখন ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।

রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাস ব্রিজে হবে অফিসিয়াল ফটোশুট। এরপর ৮ আগস্ট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।

সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী বুধবার (৯ আগস্ট)। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...