অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৩ রাত ১০:২৯

remove_red_eye

৪৭৯

বোরহানউদ্দিন সংবাদদাতা:  ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লিটন(৩৯) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ৩ আগষ্ট ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এএসআই মেহেদী হাসান সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার সদরঘাট এলাকা থেকে লিটন কে গ্রেফতার করে।
লিটন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ীর মৃত মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ লিটন কে ঢাকা সদরঘাট এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...