অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় করোনা সন্দেহ ইতালি ফেরত যুবক হোম কোয়ারেন্টিনে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২০ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

১২১৮

বাংলার কন্ঠ ডেস্ক রিপোর্ট::  দ্বীপজেলা ভোলায় করোনা ভাইরাসে কোন ব্যাক্তি আক্রান্ত না হলেও সন্দেহ ভাজন ইতালি ফেরত এক প্রবাসী যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ শনিবার ভোলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে করোনা মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া যেসব রোগী জ্বর, সর্দি, গলা ব্যাথা নিয়ে আসে তাদেরকে আলাদা স্কিনিং করার জন্য হাসপাতালে করোনা স্কিনিং সেন্টার খেলা হয়েছে। সেখানে সার্বক্ষণিক একজন ডাক্তার নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি।