অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৬

remove_red_eye

৩৪৩

জুভেন্টাসের কাছে বড় হারের মধ্য দিয়ে প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল ফ্লোরিডায় ইতালিয়ান জায়ান্টরা ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্যালাকটিকোদের। জুভেন্টাস ক্যারিয়ারে প্রথম গোল করেছেন যুক্তরাষ্ট্রের এ্যাটাকার টিমোথি উইয়াহ। 
গত মাসে লিলি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন উইয়াহ। মার্কিন সতীর্থ ওয়েস্টন ম্যাককিনির পাস থেকে  পোস্টের খুব কাছে থেকে ২০ মিনিটে উইয়াহর গোলে  ২-০ ব্যবধানে  লিড পায় ইতালি জায়ন্টরা। মাদ্রিদের বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচটি দেখতে ওরলান্ডোর ৬৩,৫০৩টি টিকেটের সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল। গত মৌসুমের দ্বিতীয় ভাগে  প্রিমিয়ার লিগের ক্লাব লিডসে ধারে কাটানো ম্যাককিনি মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন। লিডসে নিজেকে প্রমানে ব্যর্থ ম্যাককিনি আবারো জুভেন্টাসে ফিরে এসেছেন। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ম্যাককিনির আরো একটি কার্লিং শট পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে মোয়েস কিন গোল করতে ব্যর্থ হন। 
আরো একবার কাল রিয়াল মাদ্রিদের মূল একাদশে খেলতে নেমেছিলেন নতুন চুক্তিভূক্ত জুড বেলিংহাম। ম্যাচের আবহের সাথে কাল তিনি কিছুটা ধীরে ম্যাচ শুরু করেন। ৩৮ মিনিটে টনি ক্রুসের দুর্দান্ত এক বল থেকে ভিনিসিয়াস জুনিয়র ঠান্ডা মাথায় জুভেন্টাস গোলরক্ষক ওজিচেচ সিজিসনিকে পরাস্ত করলে মাদ্রিদ ম্যাচে ফেরার  ইঙ্গিত দেয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর অনেক চেষ্টা করেছে রিয়াল। কিন্তু স্টপেজ টাইমে ডুসান ভøাহোভিচ জুভেন্টাসের হয়ে আরো একটি গোল করলে বড় জয় পায় তুরিনের জায়ান্টরা। 
আগামী ১২ আগস্ট এ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে লা লিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল। তার আগে প্রাক-মৌসুমে এটি ছিল তাদের শেষ ম্যাচ। অন্যদিকে জুভেন্টাসও মৌসুম পূর্ববর্তী অনুশীলন ম্যাচ শেষ করে ইতালিতে ফিরে গিয়ে আগামী ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে সিরি-এ লিগ শুরুর প্রস্তুতি গ্রহণ করবে।

সুত্র বাসস

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...