অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে কুকুরের তাড়া খেয়ে আহত হরিণ লোকালয়ে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ ভোর ০৪:২৩

remove_red_eye

৯৮৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলার  মধ্য মেঘনার চর জহিরউদ্দিনে বৃহস্পতিবার কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে আশ্রয় নেয়া আহত একটি হরিণকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে বন বিভাগের কর্মীরা। বন বিভাগের রেঞ্জকর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, বনে পানি সংকট দেখা দেয়ায় বন থেকে বের হয়ে আসা একটি হরিণ স্থানীয় এক ঝাক কুকুরের হামলার মুখে পড়ে। তাড়া খেয়ে এটি চরজহিরউদ্দিনের ৩ নং ওয়ার্ডেও মোঃ কামাল হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে বনের বিট কর্মকর্তা শাহেআলম ওই বাড়ি গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। পরে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসার পর বিকালে এটি ফের বনে অবমুক্ত করা হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা। এদিকে স্থানীয়রা জানান, প্রতিবছরের মত এবারও এ মৌসুমে বনে মিষ্টি পানির সংকট দেখা দেয়। মিঠা পানির জন্যই হরিণ নদী সাতরিয়ে লোকালয়ে চলে আসে।