লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:২৪
৮০৬
লালমোহন প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত (ইসিসিডি) নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উপজেলা ইসিসিডি কমিটির ওরিয়েনটেশন সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমি ভোলার আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় লালমোহন উপজলা পরিষদ হলরুমে এই ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েনটেশন সভার শুভ উদ্বোধন করেন লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাছান রিমন। এসময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সরকারি শাহবাজপুর কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম,করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আববাছ উদ্দিন, লালমোহন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। এ সময় বক্তারা বলেন, শিশুর বিকাশের জন্য মায়ের গর্ভ থেকে প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ন এ সময় তাদের মেধা বিকাশ হয়। শিশুরা আগামী দিনের ভবিষ্যত তাদের সঠিক ভাবে গড়ে না তুলতে পারলে দেশের ভবিষ্যত অন্ধকার। সরকার উদ্দ্যেগ নিয়েছে। এই উদ্দ্যেগ বাস্তবায়ন করতে হবে আমাদেরই। আমাদের সকলের উচিত শিশুদের যতেœর সাহায্যে গড়ে তোলা। চলুন নিজ পরিবার থেকেই আমরা শুরু করি এ কার্যক্রম। পরে দিন ব্যাপী উপজেলা ইসিসিডি কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েনটেশন সভা অনুষ্ঠিত হয়। যেখানে দিনব্যাপী প্রশিক্ষন পরিচালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন।
উল্লেখ্য, লালমোহন উপজেলায় ইসিসিডি প্রকল্পর আওতায় ৪টি শিশু বিকাশ কেন্দ্র পরিচালিত হবে যেখানে শিশুর মেধা ও মনন বিকাশের উপযোগী পরিবেশ শিশুদের প্রাক শিক্ষা নিশ্চিত হবে। যেখানে বেশি নজর থাকবে সমাজের অবহেলিত শ্রেনীর মানুষগুলোর সন্তানদের উপর, তাদের প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত করন এই প্রকল্পর অন্যতম লক্ষ্য।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত