অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় ওসি’র হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:১৬

remove_red_eye

১০৫১

মেহেদি হাসান নাহিদ, মনপুরা : ভোলার মনপুরায় থানার ওসির হস্তক্ষেপে দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ওই স্কুল ছাত্রীর বাড়ি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। ওই কিশোরী উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।বৃহস্পতিবার দুপুর ৩ টায় ওই স্কুল ছাত্রীর বাড়ীতে বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় বর-কনে সহ ৫ জনকে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

জানা যায়, মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামের বাসিন্দা মোঃ বাশারের ছেলে মোঃ জাকিরের   সাথে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। এই ঘটনা জানতে পেরে উপজেলা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এপিসি প্রজেক্ট কর্মকর্তা মোঃ আজাদ হোসেনকে সাথে নিয়ে পুলিশের এস.আই মিজানুর রহমান ওই কিশোরী ,বরসহ দুইজনের পিতা-মাতাকে থানায় নিয়ে আসে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বাল্যবিবাহের খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর বাড়িতে পুলিশ পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ওই কিশোরী কণে-বর ও দুইজনের বাবা-মাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।