অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশায় মোটরসাইকেল ট্রলির সংঘর্ষে যুবক নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২০ রাত ০৩:২৩

remove_red_eye

৭৫৭

আকতারুল ইসলাম আকাশ : ভোলায় মোটরসাইকেল ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার  বেলা সাড়ে বারোটার দিকে ভোলা-ল²ীপুর মহাসড়কের ইলিশা তুলাতলি দেলু সাহেবের বাড়ির দরজা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম সোহাগ হোসেন (১৮)। সে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত্যু বেলায়েত হোসেনের ছেলে । সে ঢাকায় টাইলস মেস্তুরী হিসেবে কাজ করতো। এদিকে ঘটনার পর থেকে ট্রলির চালক ও হেলপার পলাতক রয়েছে।     
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি ইলিশা থেকে ভোলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোডাউন এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রলির মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমারশীল জানান, নিহত চালকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে।                                                                                    

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...