বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৩৯
৩০৮
সিঙ্গাপুরে বুধবার মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। এ নিয়ে এক বছরে মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত ১৪ জনের ফাঁসি কার্যকর করা হলো।
কর্মকর্তারা বলেছেন, শুক্রবার একই অপরাধে অভিযুক্ত এক মহিলার ফাঁসি কার্যকর হওয়ার কথা রয়েছে, এটি হবে প্রায় ২০ বছরের মধ্যে এই সিটি স্টেটে কোন মহিলা বন্দীর প্রথম মৃত্যুদন্ড।
সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ‘৪৯.৯৮ গ্রামের বেশী’ (১.৭৬ আউন্স) হেরোইন পাচারের জন্য ২০১৭ সালে দোষী সাব্যস্ত মোহাম্মদ আজিজ বিন হুসেনকে চাঙ্গি কারাগারে বুধবার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
কোভিড -১৯ মহামারী চলাকালীন দুই বছরের বিরতির পরে সরকার ২০২২ সালের মার্চ মাসে মৃত্যুদন্ড কার্যকর করার পর থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ আজিজ বিন হুসেন ১৪ তম আসামি ছিলেন।
তার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজার বিরুদ্ধে হুসেনের আগের আপিল খারিজ করা হয়েছে এবং প্রেসিডেন্টের ক্ষমার আবেদনও খারিজ করা হয়েছে।
স্থানীয় মানবাধিকার গ্রুপ ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেক্টিভ (টিজেসি) জানায়, শুক্রবার ৪৫ বছর বয়সী এক নারী মাদক পাচারে অভিযুক্ত সারিদেউই দিয়ামানিকে ফাঁসিতে ঝুলানোর কথা রয়েছে।
২০১৮ সালে প্রায় ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে তাকে মৃত্যুদন্ডের রায় দেওয়া হয়।
টিজেসি কর্মী কোকিলা আন্নামালাই এর মতে, ২০০৪ সালের পর সারিদেউই দিয়ামানি হবেন মৃতুদন্ড কার্যকর হওয়া প্রথম নারী, ২০০৪ সালে ৩৬ বছর বয়সী হেয়ারড্রেসার ইয়েন মে ওয়েনকে মাদক পাচারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল।
সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে কঠিন মাদকবিরোধী আইন রয়েছে, এ আইনে ৫০০ গ্রামের বেশি গাঁজা বা ১৫ গ্রামের বেশি হেরোইন পাচার করলে মৃত্যুদন্ড হতে পারে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার সিঙ্গাপুরকে মৃত্যুদন্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, মৃত্যুদন্ড অপরাধের প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে এমন কোনো প্রমাণ নেই।
অ্যামনেস্টির মৃত্যুদন্ড বিশেষজ্ঞ চিয়ারা সাঙ্গিওর্জিও এক বিবৃতিতে বলেছেন, ‘এটা অবাঞ্ছিত যে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ মাদক নিয়ন্ত্রণের নামে নিষ্ঠুরভাবে আরও মৃত্যুদন্ড কার্যকর করে চলেছে।’
সিঙ্গাপুর অবশ্য জোর দিয়ে বলেছে, মৃত্যুদন্ড এটিকে এশিয়ার অন্যতম নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।
সুত্র বাসস
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত