অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিভাগীয় পর্যায়ে কাবাডি প্রতিযোগীতা শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২০ রাত ০৩:২৪

remove_red_eye

১০২৬

মুহাম্মদ মুসলিম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে  বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর বিভাগীয় পর্যায়ের (নারীও পুরষ) কাবাডি  প্রতিযোগীতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা বাংলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে  কাবাডি  প্রতিযোগীতার উদ্বোধন করেন বরিশাল বিভাগী কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এসময় গেষ্ট অব অনার ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও বরিশাল ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো, ভোলা সদও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ভোলা চেম্বার এন্ড কর্মাসের পরিচালক শফিকুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ কাবাডি প্রতিযোগীতায় বরিশাল বিভাগের ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা থেকে ৬টি দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় ভোলা জেলা নারী দল ৪২-১৫ পয়েন্টের ব্যবধানে ঝালকাঠি জেলা নারী দলকে পরাজিত করে।  বুধবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল রেঞ্জ এর ডিআইজির মো: শফিকুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...