অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে নারীকে কুপিয়ে জখম, আটক -১

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:২১

remove_red_eye

৪১৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্রকরে হামলায় সাজেদা (৩৫) কে কুপিয়ে জখম করেছে। এসময় ছারাতে গেলে তার স্বামী রফিজল ইসলামকে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করেছে হামলাকারীরা। সোমবার সন্ধ্যায় আহতদের বসত ঘরে এ হামলার ঘটনা ঘটে। একই এলাকার জয়নালের ছেলে তছলিম ও মোসলেম, তছলিমের ছেলে রাব্বি, তছলিমের স্ত্রী নুরতাজ, মোসলেমের স্ত্রী ফাহিমা বেগমের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেন আহতরা। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা হয়েছে।  আহত রফিজল ইসলাম  অভিযোগ করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্রকরে আমার ছেলে তনিক ও  হামলাকারী রায়হানের মধ্যে কথার কাটাকাটি হয়। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিত ভাবে বাড়িতে এসে হামলা চালায় উল্লেখিত হামলাকারীরা । আমার স্ত্রী সাজেদা বেগমকে কুপিয়ে রক্তাক্ত কাটা জখম করে। আমি ছারাতে গেলে আমাকে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের মধ্যে সাজেদা বেগমের অবস্থা আশঙ্কা জনক হলে তাকে ভোলা সদর হাসপাতাল রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। আহত রফিজল বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় হামলাকারী রাব্বি নামক একজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...