লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০২:০৪
৮৩২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ভার্কের এডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আয়োজনে ও প্লান বাংলাদেশ এর সহযোগীতায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস্ প্রকল্পের এ এডভোকেসি সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রকল্পের অন্যতম কর্মসূচী সাবান দিয়ে হাত ধোয়া গুরুত্বপূর্ণ বিষয়। সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে হলে সাবান দিয়ে হাত ধোয়ার কোন বিকল্প নেই।
স্বাগত বক্তব্য রাখেন ভার্কের প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম। অন্যদিকে উপজেলা সমন্বয়কারী সামছুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে ১৩৩৯২ টি ল্যট্রিন মেরামত ও ৪৩২১ টি ল্যাট্রিন নতুন স্থাপন করেছেন। ১৯৬৭০ টি পরিবারকে হাত ধোয়ার আওতায় এনেছেন। ৩৭টি গভীর নলকূপ স্থাপন ও ৬৪ টি নলকূপ মেরামত করেছেন।
উপজেলা ভার্কের কমিউনিটি ডেভল্পমেন্ট অফিসার সুমনা ইয়াছমিনের পরিচালনায় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং লর্ডহাডিঞ্জ, রমাগঞ্জ, পশ্চিম চর উমেদ, ধলিগৌর নগর ও চরভুতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের
১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
হামে ৪৩২ শিশুর মৃত্যু: মায়েদের কোল ভরা রাখাই এখন বড় চ্যালেঞ্জ
যাকে বিয়ে করলেন সাদিক কায়েম
পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি
ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক