অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় নদীর মাছ বিক্রি করায় ১১ জনকে জেল জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২০ রাত ০১:৫৬

remove_red_eye

৭৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীর মাছ বিক্রি করার অভিযোগে ১১ মাছ ব্যবসায়ীকে জেল জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত এই জেল জরিমানা প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০মণ মাছ জব্ধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, মার্চ ও এপ্রিল ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় অভয়আশ্রমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে সকল প্রকার মাছ ধরা ও সেই মাছ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার নদী থেকে মাছ ধরে বিক্রির অভিযোগে সোমবার দুপুরে ভোলা শহরের কিচেন মার্কেটে ও ইলিশা মৎস্যঘাটে  ভ্রাম্যমান আদালতসহ মৎস্য বিভাগ , পুলিশ ও র‌্যাব পৃথক  অভিযান চালিয়ে ১১ মাছ ব্যবসায়ীকে আটক করেন। এ সময় মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৪০ মণ ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ৭ জনকে ১ বছর কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমান,অনাদায়ে আরো ১মাস জেল এবং অন্য ৪ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদাণ করেন।  ১ বছর কারাদন্ড প্রপাপ্ত মাছ ব্যবসায়ীরা হলেন, মো: মনির,আবদুর রব,শফিক,মাকসুদ আলম, আবু তাহের,আরিফ,সামসুদ্দিন।  এছাড়া জব্দকৃত মাছ অসহায় দুস্থদের মাছে বিতরণ করা হয়।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...