অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ০৯:০৬

remove_red_eye

৪৬৪

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। বুধবার দুপুর ১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় নাজু মাতাব্বরের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণকারী শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ডাকবাংলো রোড এলাকার বাসিন্দা মোঃ জসিমের শিশু কণ্যা নাহিদা (২)।
শিশুটির পিতা জসিম জানান, বাড়ির অন্যান্য শিশুর সাথে উঠেিন খেলছিল। হঠাৎ করে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরে শিশুটিকে পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু সালেহ মোঃ ছিদ্দিক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশুটির মৃত্যু হয়।