অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক প্যাঁজগী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২০ রাত ০২:৫৮

remove_red_eye

১৪৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শিল্পকলা একাডেমির মঞ্চে শুক্রবার রাতে মঞ্চায়িত হয়েছে ভোলা থিয়েটারের আয়োজনে নাটক প্যাজগী। নাটকের পেজগী মিয়া প্রকৃতপক্ষে একজন কাঠ মিস্ত্রি। তার চরিত্রের বৈশিষ্ট্য হলো মদ খাওয়া, মিথ্যা বলা এবং ইংরেজি বলার মিথ্যা চেষ্টা করা। বউয়ের প্ররোচনায় পেজগী মিয়া হেকিম হয়ে যায়। চিকিৎসার দায়িত্ব পড়ে নিরক্ষর বিত্তশালী ব্যক্তি আজগর আলীর একমাত্র বাকশক্তি হারিয়ে  ফেলা কন্যা লিপির। অন্যদিকে আকাশ মিয়া হঠাৎ করে প্রচুর অর্থবিত্তের মালিক বনে যায়। কিন্তু হঠাৎ করেই পেজগী মিয়ার সব জোচ্চুরি ধরা পড়ে এবং সে নাকানি-চুবানি খায়। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
নাটকটি রচনা করেন ফরাসি নাট্যকার জেবিপি মলিয়। ভোলা থিয়েটারের সংগঠনের সাবেক সম্পাদক অতনু করাঞ্জাই’র নির্দেশনায় নাটকে অভিনয়ে অংশ নেন, বাঁধন তালুকদার, আনোয়ার পারভেজ হোসেন, অতনু করাঞ্জাই, শান্তা মুনিয়া, শন্তু দাস, চৈতি গুহ, কোকিল দে, মোহর চক্রবর্তী ।

পরে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার , স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুদুর রহমান, লেডিস ক্লাব সভানেত্রী শায়লা সোহানী , পুনাক সভানেত্রী আয়শা আক্তার, ভোলা থিয়েটারের সভাপতি সাংবাদিক নাসির লিটন, ওই সংগঠনের সম্পাদক আবিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতাহার মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আল মামুন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন , লেডিস ক্লাব সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না ,সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...