অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৭ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৩ রাত ০৯:৩৭

remove_red_eye

৩২৬

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়। পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইদ্রিস মৃত ঘোষনা করে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের মোতাহের হোসেন হাওলাদার বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।
মৃত শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদারের কণ্যা শিশু জিদনী (২)।
শিশুটির পিতা ফারুক জানান, দুপুরে খাওয়া দাওয়ার পরে খেলতে ঘর থেকে বের হয়। পরে শিশুটিকে বাড়ির অন্যান্য শিশুর সাথে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকি। একপর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ মোঃ ইদ্রিস মৃত ঘোষনা করে।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইদ্রিস জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

আরও...