অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পাঁচ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ নারী দল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৩ রাত ০৯:০৩

remove_red_eye

৩৭০

টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে ভারতকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতেছিলো ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ভারত।
২০১৮ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালের শেষ বলে জয় তুলে নিয়ে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিলো ভারতকে। ভারতের বিপক্ষে সেটিই ছিলো বাংলাদেশের সর্বশেষ জয়।
তৃতীয় ম্যাচে আজ  মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। আগের ম্যাচের মত এবারও দুর্দান্ত বোলিংয়ে ভারতকে বড় স্কোর করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১০২ রান করে ভারত। দলের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। এছাড়াও জেমিমাহ রদ্রিগুয়েজ ২৮ ও ইয়াশটিকা ভাটিয়া ১২ রান করেন। বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খান ১৬ রানে ৩টি এবং সুলতানা খাতুন ১৭ রানে ২ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-ফাহিমা খাতুন-স্বর্ণা আকতার ১টি করে উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে ২ উইকেট হারায় তারা। ওপেনার সাথী রানী ১০ ও তিন নম্বরে নামা দিলারা আকতার ১ রান করে ফিরেন। তৃতীয় উইকেটে ৪৯ বলে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াই ফেরান ওপেনার শামিমা সুলতানা ও অধিনায়ক নিগার সুলতানা। জুটিতে ১৪ রান অবদান রেখে ফিরেন নিগার।
দলীয় ৬২ রাানে তৃতীয় ব্যাটার হিসেবে নিগার ফেরার পর মিনি ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ১৭তম ওভারে ৮৫ রানে পৌঁছাতে ষষ্ঠ উইকেট হারায় তারা। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে জিততে ১৫ রান দরকার পড়ে বাংলাদেশের। আগের ম্যাচে শেষ ৮ বলে ১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া করেছিলো বাংলাদেশ। কিন্তু এবার আর সেই ভুল করেনি বাংলাদেশের ব্যাটাররা।
সপ্তম উইকেটে ১৩ বলে অবিচ্ছিন্ন ১৮ রান তুলে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন রিতু মনি ও নাহিদা। ১৬বারের দেখায় ভারতের বিপক্ষে তৃতীয় জয়ের স্বাদ পায় বাংলাদেশ। রিতু ৮ বলে ৭ এবং নাহিদা ৬ বলে ১০ রান তুলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন। ৩টি চারে ৪৬ বলে ৪২ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন শামিমা। ভারতের মিন্নু মানি-দেবিকা বৈদ্য ২টি করে উইকেট নেন। সিরিজ সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত।
আগামী ১৬ জুলাই থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত নারী দল।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...