অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জগৎ বিখ্যাত নাত ‘বালাগাল উলা বি কামালিহি’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:০৪

remove_red_eye

৫৮৯

একটি আরবি নাত। ‘বালাগাল উলা বি-কামালিহি, কাশাফাদদুজা বি-জামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি।’ এটি শুধু আরবি সাহিত্যেই প্রসিদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি জনপ্রিয় কবিতাও এটি। পারস্যের জগৎ বিখ্যাত কবি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহির লেখা নাত এটি। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশংসায় এ নাতটি লিখেছন। যা বিশ্বব্যাপী অগণিত মানুষের মুখে মুখে সমাদৃত।
আরবি সাহিত্যে তো বটেই, বিশ্বসাহিত্যেও সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলোর একটি পারস্যের কিংবদন্তি কবি শেখ সাদীর লেখা 'বালাগাল উলা বি কামালিহি'। কবিতাটি এমন-
'বালাগাল উলা বি-কামালিহি,
 কাশাফাদ্দুজা বি জামালিহি,
 হাসুনাত জামিউ খিসালিহি,
সাল্লু আলাইহি ওয়া আলিহি।’
এর ভাবার্থ হচ্ছে-
'সাধনায় যিনি সুউচ্চ মর্যাদায় পূর্ণতায় পৌঁছেছেন
যার সৌন্দর্যের ছটায় বিতাড়িত হয়েছে সমস্ত আঁধার,
সব সচ্চরিত্রের সম্মিলন ঘটেছে যার মাঝে
তবে আসুন দরুদ ও সালাম জানাই তার ও তার বংশধরদের প্রতি।'
অমর কবি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি এই কবিতাটি ৪ পদে লিখেছিলেন। তার বিশ্বখ্যাত গ্রন্থ 'গুলিস্তাঁ'র একটি অংশে তা পাওয়া যায়। হজরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি আরবি ভাষায় যে কয়েকটি কবিতা লিখেছিলেন তারমধ্যে অন্যতম ছিল এই কবিতাটি। এটি নবিজির প্রশংসা হওয়ায় উম্মতে মুসলিমার হৃদয়ে তা বিশেষ স্থান দলখ করে আছে।
কবিতাটি লেখার সময়কাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা না গেলেও ধারণা করা হয়, ১২৫৫-৫৭ খ্রিস্টাব্দের মধ্যেই কবিতাটি লিখেছিলেন তিনি। কারণ ১২৫৭ খ্রিস্টাব্দ তথা ৬৫৫ হিজরি সালে গুলিস্তাঁ গ্রন্থটি রচনা শেষ করেন তিনি।
আর এ কবিতাটি কোথায় বসে রচনা করেছিলেন সেটি নিয়েও কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। কারণ তিনি এর আগে দীর্ঘ সময় বিশ্বের নানা শহরে ভ্রমণ করেছেন। যে বছর গুলিস্তাঁ গ্রন্থটি রচনা করেন, সেই বছরই জন্মভূমি পারস্যের (বর্তমানের ইরান) শিরাজে ফিরে এসেছিলেন। বাকি জীবন সেখানেই অতিবাহিত করেন।
পরিশেষে, শেখ সাদির অমর কবিতা তথা নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামটি আজও সারাবিশ্বের মুসলিমরা হৃদয়ে ধারণ করে মনের অজান্তেই গেয়ে ওঠেন- ‘বালাগাল উলা বিকামালিহি...’
বাংলাদেশের প্রায় অধিকাংশ মাহফিলে কিংবা ইসলামিক অনুষ্ঠানে এমনকি মিলাদের অনুষ্ঠানে হামদ-নাত হিসেবে পড়া হয়। এই কবিতাটি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশংসায় রচিত সেরা কবিতাগুলোর একটি। যার প্রতি ভালোবাসা থাকবে অফুরন্ত অবিরাম। সবাই প্রাণ খুলে গেয়ে যায়, ‘বালাগাল উলা বিকামালিহি...।

সুত্র জাগো

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...