অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ রাত ১১:২৮

remove_red_eye

৪৩৯

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহে আলমের উপর হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১১জুলাই) বেলা ১২ টার দিকে সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন স্বপন জানান,সহকারী শিক্ষক মোঃ মাহে আলমের উপর হামলাকারীদের সাথে জমিজমা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৬ জুলাই দুপুরে পরিকল্পিত ভাবে দা বটি লাঠিসোটা নিয়ে অভিযুক্ত মোঃ,ভুট্টো, ইব্রাহীম, নাহিদ, জিহাদ, পিয়ারা বেগমরা সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি বাড়িতে হামলা করে । এসময় মারপিট করে কুপিয়ে শিক্ষক মাহে আলমকে রক্তাক্ত জখম করে। তাকে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে পরে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। এঘটনায় মামলা হলেও চিহ্নিত আসামিরা এখনো গ্রেফতার হয়নি। মানববন্ধনের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও অপরাধীকে গ্রেফতার করে দ্রæত বিচারের আওতায় আনার দাবী জানান।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ সাংবাদিকদের বলেন,  হামলার শিকার ওই শিক্ষক চিকিৎসাধীন রয়েছে। তার মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...