বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৮
৩৬৫
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই সপ্তাহের প্রবল বর্ষণে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, কিউশু অঞ্চলের কিছু অংশে সোমবার থেকে রেকর্ড ভঙ্গ করা বৃষ্টিপাতে বিভিন্ন নদীর পানি উপচে পড়ে এবং অনেক স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কর্মকর্তারা অপর তিনজনের মৃত্যুর ঘটনার সাথে এই দুর্যোগের কোন সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা তদন্ত করছেন।
তিনি আরো বলেন, এমন বর্ষণ ও ভূমিধসের ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে এবং দু’জন সামান্য আঘাত পেয়েছে।
মাতসুনো বলেন, এ দুর্যোগে ‘যাদের মৃত্যু হয়েছে আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি জানাই।’
বন্যা ও অন্যান্য ক্ষয়ক্ষতির কারণে প্রত্যন্ত কিছু এলাকার লোকজন একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে সেখানের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার প্রথম প্রহরের দিকে যানবাহন চলাচল ব্যাহত হয়, কিছু ট্রেন পরিষেবা বন্ধ এবং মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এদিকে এ দুর্যোগে ১৪০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
২০২১ সালে আতামি শহরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ২৭ জন প্রাণ হারায়।
২০১৮ সালে বর্ষার সময় জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু ঘটে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত