বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২৮
৪৩৫
সম্প্রতি জনপ্রিয় টেক জায়ান্ট মেটা টুইটারের বিকল্প অ্যাপ এনেছে। যেখানে লঞ্চ হওয়ার মাত্র ৭ ঘণ্টায় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১ কোটিতে। সমস্যের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে থ্রেডসের ব্যবহারকারী। বিশ্বের ১০০টি দেশে চালু হয়েছে টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডস।
৫ মিনিটের ভিডিওসহ টেক্সট, ছবি আপলোড করতে পারবেন এই অ্যাপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর দু জায়গা থেকেই ডাউনলোড করা যাবে মেটা থ্রেডস। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই অ্যাপে সাইন আপ করবেন এবং ব্যবহার করবেন-
>> প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ‘থ্রেডস অ্যান ইনস্টাগ্রাম অ্যাপ’
>> তারপর অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে ‘থ্রেডস ইন উইথ ইনস্টাগ্রাম’ অপশনে ট্যাপ করতে হবে।
>> এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউসার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
>> প্রোফাইল সেটআপ করার জন্য দুটি অপশন পাবেন। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন যার জন্য >> ‘ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম’ বাটনে ট্যাপ করতে হবে।
>> আরেকটি আপনি ম্যানুয়ালি নিজের বায়ো, লিঙ্ক ও প্রোফাইল পিকচার সেট করতে পারেন।
>>এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
>> এবার পাবলিক ও প্রাইভেট প্রোফাইলের দুটি অপশন আসবে। কারও বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে অটোমেটিক ডিফল্ট অপশন হিসেবে প্রোফাইল প্রাইভেট থাকবে।
>> ইনস্টাগ্রামে আপনি যাদের ফলো করেন তাদের এই অ্যাপে ফলো করতে পারেন কিংবা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন।
>> সব কাজ হয়ে গেলে ‘জয়েন থ্রেডস’ অপশনে ট্যাপ করতে হবে। এই অ্যাপ সব ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ ফ্রি।
>> টুইটারে যেমন টুইট বলা হয় তেমনই এখানে টেক্সট পোস্ট-কে বলা হয় থ্রেড। সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টার আপলোড করতে পারবেন। নতুন থ্রেড আপলোড করার জন্য অ্যাপের হোমস্ক্রিন ‘নিউ থ্রেড’ বাটনে ক্লিক করে প্রোফাইলে শেয়ার করা যাবে। টেক্সট, ছবি ছাড়া সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন থ্রেডস অ্যাপে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত