অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

এমপিকে হত্যার হুমকি,ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ রাত ০৯:২১

remove_red_eye

৪১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে (এমপি) প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এলাকাছাড়া (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৩৪ দিনপর গত বৃহস্পতিবার (৬ জুলাই) দিনগত রাতে রাজধানী ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাতেই তাকে ভোলার বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটি আলাউদ্দিন সরদারের ভাড়াটিয়া বাসা।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মাসের ৩ জুন জনৈক এক ব্যক্তির সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) আলাউদ্দিন সরদার। তার হুমকির সেই ভিডিও ফুটেজ তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এমপির নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি একাধিকবার বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ঘটনার পর কয়েক ধাপে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। 
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, অভিযুক্ত আলাউদ্দিন সরদার একটি মামলায় জামিনে আছেন। তার বিরুদ্ধে আরও দুইটি চাঁদাবাজি মামলা রয়েছে। সেসব মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...