অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ইউনিসেফ’র প্রতিনিধি দলের দুর্গম চর পরিদর্শন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২০ রাত ০২:৪৭

remove_red_eye

১০৬৪

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দক্ষিণে সমুদ্র মোহনার বিছিন্ন ঢালচর  ইউনিয়ন।   সেখানে প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন আর মেঘনার করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে প্রতিবছর উদ্বাস্তুু হচ্ছেন নদীর পারের হাজার হাজার মানুষ। ক্ষতবিক্ষত হয়ে পড়েছে উপকূলীয় দ্বীপ ইউনিয়ন ঢালচর। এখনকার মানুষ সরকারের সকল সুযোগ সুবিধা থেকেই যেন বঞ্চিত। বিছিন্ন তার কারনে এখানে শিশুরাও ভালো নেই। দুর্গম এলাকা হওয়ায় এখনকার অভিভাবকরা নিরাপত্তা হীনতার কারনে  শিশুদের অল্প বয়সে বাল্যবিবাহ,শিশু শ্রম,শিশু নিয়োজিত, নিযার্তন এর স্বীকার,স্কুল থেকে ঝড়ে পড়া,নিরাপদ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই শিশুদের ভবিষ্যৎ কথা চিন্তা করে দুর্গম ঢালচরের দুভোর্গের কথা শুনতে গেলেন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ একটি প্রতিনিধি দল।  বুধবার সকালে  প্রতিনিধি দলের ৬ সদস্য টিমের সদস্যরা  প্রথমে ঢালচর এর আনন্দ বাজার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,স্থানীয় সুশীল সমাজের নেতৃবিন্দর সাথে কমিউনিটি ডায়লগ,জবা কিশোরী ক্লাবের কিশোরী ক্লাব পরিদর্শন করেন। পাশাপাশি ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) এর বিভিন্ন প্রকল্পের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। এসময় প্রতিনিধি দলের সদস্যরা দুর্গম ঢালচরের দুভোর্গের কথা শুনতে তাদেও জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন ইউনিসেফের বাংলাদেশে এর ডেপুটি রিপ্রেজেনটেটিভ ভীরা মেনডনকা,ইউনিসেফ এর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্পেশিয়ালিস্ট নওরিন খান, ইনোভেসন স্পেশিয়ালিস্ট মিকু ওয়াটানাবি,সিফরডি  স্পেশালিস্ট তানিয়া সুলতানা,ওয়াস স্পেশিয়ালিস্ট চার্সটিন ক্লাথ,ডোনার রিলেশন স্পেশিয়ালিস্ট এলাকা কোর্টস গিল। এছাড়াও সঙ্গে ছিলেন ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, ইউনিসেফেরর সিফরডি অফিসার সনজিত কুমার দাস, ইউনিসেফ প্লানিং এন্ড মনিটরিং  অফিসার আল-মমিন,শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন, কোস্ট ট্রাস্ট এর সহকারী নির্বাহী পরিচালক সনৎ কুমার ভৌমিক,এডুকেশন অফিসার রুবাইয়া মঞ্জুর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলজিসি প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর আব্দুস সালাম,কোস্টট্রাস্টের আইইসিএম প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, সহকারি প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার প্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...