বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২০ ভোর ০৪:১৬
১৬৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দুধ ও দুধজাত পণ্যের ঐতিহ্য ধরে রাখতে ৯০ টি ডেইরী ফার্ম খামারীদের নিয়ে গড়ে ওঠেছে মেঘনা ডেইরী ফার্ম সমিতি। দুধের সরবরাহসহ খামারীদের নানা সমস্যা সমাধান করাই হচ্ছে এই যৌথ ফার্ম এর লক্ষ্য। সোমবার রাতে ভোলা-বরিশাল সড়কের পরাণগঞ্জ মোড়ে অফিস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই ফার্মের আত্ম প্রকাশ ঘটে। একই সঙ্গে কার্য পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়। জেলা সেরা খামারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত মোঃ আখতার হোসেন এ সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্থানীয় মিস্টির দোকানীদের অভিযোগ সাতক্ষিরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সরবরাহকৃত ছানায় ভেজাল ও নি¤œমানের । এতে ভোলার ঐতিহ্যের মিস্টির গুনগত স্বাদ বিনস্ট হচ্ছে। মিস্টির দোকানীদের চাহিদাপূরণে ভোলার উৎপাদিত বিশুদ্ধ দুধ দিয়ে ছানা তৈরী করে তা বিক্রি করা হবে, এমনটা জানান, মেঘনা ডেইরী ফার্মের সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি ইসমাইল হোসেন, আব্দুল হাই সবুজ মেম্বার, মিজানুর রহমান সামসুদ্দিন, সহসম্পাদক সিরাজ কাজী, সহসম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজ তালুকদারসহ খামারীরা। খামারীদেও অভিযোগ তাদের এক একটি খামারে ১০০ থেকে ৩০০ গরু রয়েছে। অথচ এই সব গরুর জন্য ঘাস উৎপাদনের জমি নেই। সরকারিভাবে ঘাস উৎপাদনের জন্য চরের খাস জমি বরাদ্দ দিলে ওই চরে ঘাস উৎপাদন করে তা খামারের গরুর জন্য স্বল্প মূল্যে সরবরাহের দাবি জানান খামারীরা। একই সঙ্গে গরু ও মহিষের চিকিৎসার জন্য সরকারিভাবে তদারকিরও দাবি তোলেন ওই সংগঠনের ৯০ সদস্যেরই। এদিকে অভিষেক অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, বিশেষ অতিথি বিসিক এর ডিজিএম সোহাগ হোসেন, সরকারি উদ্যোক্তা সমন্বয়কারী আরিফ হোসেন, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, মেঘনা ডেইরী ফার্মের সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম , ইউপি মেম্বার আব্দুল হাই সবুজ। এ সময় খামারীরা নিজ খামারের বর্তমান অবস্থা তুলে ধরেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত